শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩২, ৯ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩৪, ৯ জুন ২০২৬
ঢাকা, ৯ জুন ২০২৬: রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি আজ মঙ্গলবার রেলভবনের সম্মেলন কক্ষ (কক্ষ নং-১০২৪)-এ বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন এর নেতা-কর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে রেলওয়ের সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয় এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে এর মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সহ মন্ত্রণালয় ও রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রেলওয়ের উন্নয়ন ও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।