প্রকাশ: ০৯:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬
স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গোলবাহার বেগম (৫৮) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওরা ইউনিয়নে রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলবাহার বেগম উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার এজাহার আহমদের মেয়ে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী ট্রেন কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা গোলবাহার বেগম ট্রেনে কাটা পড়েন। পরে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা।’
তিনি আরো বলেন, ‘ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।রেলওয়ে পুলিশের সিদ্ধান্তক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’