চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু)।