ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

রুহিয়া রেলস্টেশন-এ রেললাইন ভাঙা, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন

প্রকাশ: ১০:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রুহিয়া রেলস্টেশন-এ রেললাইন ভাঙা, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন

মো: মোতাহার হোসেন সরকার :

ঠাকুরগাঁও জেলার রুহিয়া রেলস্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ৪৯৪/২-৪ কিলোমিটার খুঁটির মাঝামাঝি অংশে রেললাইনের পাতের জয়েন্ট ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের ব্যবস্থা নিচ্ছে।

ঘটনার ফলে পঞ্চগড় স্টেশন থেকে আপ ও ডাউনগামী ট্রেনগুলো ঝুঁকি এড়াতে ভাঙা অংশ অতিক্রম করছে ঘণ্টায় মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার বা আর কম গতিতে। এতে ট্রেনের সময়সূচিতে কিছুটা বিলম্ব দেখা দিলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও প্রকৌশলীর আওতাধীন রুহিয়া গ্যাং-১২ এর দায়িত্বপ্রাপ্ত শহিদুর রেল নিউজ ২৪-কে জানান, নির্দিষ্ট স্থানে দুই জায়গায় রেল পাতের জয়েন্টের ওয়েললিংক প্রায় ১ ইঞ্চি করে ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ট্রেনগুলোকে অত্যন্ত ধীরগতিতে পার করা হচ্ছে। দ্রুত মেরামতের কাজ শুরু হবে এবং কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক গতিতে ফিরবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেললাইন দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন