ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ইন্দোনেশিয়ায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে, ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ০৯:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে, ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের বাটাং জেলার জিওআর সারেঙ্গাত এলাকায় রেললাইনের পাশে সেলফি তুলতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় সময় সকাল প্রায় ৭টার দিকে সেমারাং–গাম্বির রুটে চলাচলকারী আরগো মেরবাবু দ্রুতগামী ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীরা রেললাইনের খুব কাছে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ট্রেনটি উচ্চগতিতে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা সবাই ১৫ বছর বয়সী এবং বাটাং জেলার কাসেপিহান উপ-জেলার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রেনটি সাময়িকভাবে সেখানে থামিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রেল কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করার পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, ২০০৭ সালের রেল আইন অনুযায়ী রেললাইনে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে রেললাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্কুল ও স্থানীয় সম্প্রদায়ে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ট্রেনগুলো উচ্চগতিতে চলাচল করে এবং অনেক সময় দীর্ঘক্ষণ হর্ন না দিয়েই অতিক্রম করে। কিছু বাসিন্দা অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিশেষ করে রমজান মাসে খোলা ও তুলনামূলক নির্জন হওয়ায় অনেক তরুণ-তরুণী রেললাইনের আশপাশে সময় কাটাতে জড়ো হন বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন