ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

রেলওয়ের সেবার মান উন্নয়নে উপসচিব শেখ শামছুর রহমানের রংপুর সফর

প্রকাশ: ১৩:৪০, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৪০, ১৪ অক্টোবর ২০২৫

রেলওয়ের সেবার মান উন্নয়নে উপসচিব শেখ শামছুর রহমানের রংপুর সফর

রংপুর প্রতিনিধি:

বাংলাদেশ রেলওয়ের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব জনাব শেখ শামছুর রহমান আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত ঢাকা-রংপুর-ঢাকা রুটে সরকারি সফরে যাচ্ছেন।

রেলপথ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে জারি করা সরকারি আদেশ অনুযায়ী, তিনি সফরকালে ট্রেন, রেলওয়ে স্টেশন ও বিভিন্ন রেলওয়ে স্থাপনা সরেজমিনে পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী,

১৫ অক্টোবর সকাল ৮টায় ঢাকা রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে পরিদর্শন শেষে রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেনে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

একইদিন সন্ধ্যায় রংপুর স্টেশনে পৌঁছে স্টেশন ও ট্রেন পরিদর্শনের পর রংপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

১৬ অক্টোবর সারাদিন তিনি রংপুর অঞ্চলের বিভিন্ন রেলওয়ে স্থাপনা পরিদর্শন করবেন।

১৭ অক্টোবর সকাল ৮টা ২৩ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮) ট্রেনে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন।
এই সফর একটি সরকারি পরিদর্শন সফর, যেখানে রেলপথ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মোহাম্মদ আজহারুল হক সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরটি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে রেলওয়ে সেবার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামো পরিদর্শন এবং যাত্রীসেবায় দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন