ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

আহসান হাবিবের নেতৃত্বে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অভিযান

প্রকাশ: ২৩:৩২, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৩২, ১৭ অক্টোবর ২০২৫

আহসান হাবিবের নেতৃত্বে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অভিযান

স্টাফ রিপোর্টার :

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) রেলওয়ে টাস্কফোর্স-৩ এর উদ্যোগে রাজধানী ঢাকাগামী ৭১২ নং উপকূল এক্সপ্রেস ট্রেনে কালোবাজারি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিনা টিকিটে ভ্রমণরত ২২৮ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। একই সঙ্গে টিকিটের কালোবাজারি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ৮টি মোবাইল নম্বর চিহ্নিত করে ব্লকের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী (২) আহসান হাবিব।

রেলওয়ে সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারির প্রবণতা বেড়ে যাওয়ায় যাত্রীসেবার মান ও ন্যায্যতা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিতভাবে ট্রেনে অভিযান পরিচালনা করছে। এই অভিযানের মাধ্যমে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সাধারণ যাত্রীদের হয়রানি রোধ করাই মূল উদ্দেশ্য।রেলওয়ে কর্মকর্তারা জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও কালোবাজারি রোধে এমন অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন