ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনে টিকিট যাচাই অভিযান

প্রকাশ: ০৯:১৩, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৯:১৩, ২৭ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে রেলওয়ে স্টেশনে টিকিট যাচাই অভিযান

সিলেট প্রতিনিধি:

গতকাল রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে ‘এনআইডি যার, টিকিট তার’ কর্মসূচির আওতায় টিকিট কালোবাজারি রোধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (NID) এর সঙ্গে টিকিটের তথ্য মিলিয়ে দেখা হয়। এতে দেখা যায়, বেশিরভাগ যাত্রী নিয়ম মেনে ভ্রমণ করলেও কিছু ক্ষেত্রে সন্দেহজনক টিকিট যাচাই করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। একই সঙ্গে যাত্রীদের টিকিট ক্রয়ের সময় সতর্ক থাকার এবং অন্যের টিকিট ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, রেলওয়ের পক্ষ থেকে সম্প্রতি সারাদেশে টিকিট কালোবাজারি দমন ও যাত্রীদের সঠিক পরিচয় নিশ্চিত করতে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন