ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

হাওর এক্সপ্রেসে টিকিট কালোবাজারি, ট্রেনের স্টুয়ার্ড গ্রেফতার

প্রকাশ: ১৪:৩৪, ৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩৪, ৬ জানুয়ারি ২০২৬

হাওর এক্সপ্রেসে টিকিট কালোবাজারি, ট্রেনের স্টুয়ার্ড গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযানে হাওর এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন তারিখের ১৬ আসনের চারটি টিকিট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ডিউটিরত পুলিশ সদস্যরা টিকিট কালোবাজারি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মানিক (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত স্টুয়ার্ড মানিকের কাছ থেকে বিভিন্ন তারিখের ১৬ আসনের মোট চারটি ট্রেন টিকিট এবং টিকিট কালোবাজারিতে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা আগ্রহী যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করতেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন