শিরোনাম
প্রকাশ: ০৩:৩৯, ১৭ জুলাই ২০২৬
মুম্বইয়ের লোকাল ট্রেনে হাতাহাতির ঘটনায় আহত হলেন দু’জন যাত্রী। বুধবার গভীর রাতের এই ঘটনার পরে প্রশ্ন উঠে গিয়েছে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে। রেল পুলিশ সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ অম্বরনাথগামী একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। এতে দু’জনের মাথাতেই গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে, কল্যাণ স্টেশনে আরপিএফ এবং জিআরপি এসে দুই ব্যক্তিকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে তা স্পষ্ট নয়।