ঢাকা, রোববার, ০১ মার্চ ২০২৬

১৬ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

দুর্ঘটনা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ি গিয়ে পড়ল ট্র্যাক,আহত ২

মো: মোতাহার হোসেন সরকার

প্রকাশ: ১০:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ি গিয়ে পড়ল ট্র্যাক,আহত ২

রাজশাহীতে ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে একটি কাঠবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের একটি বসতবাড়ির উপর গিয়ে পড়েছে। এতে একই পরিবারের দুইজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহীর কোর্ট নগর এলাকার কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, একটি কাঠবোঝাই ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে লাইনের উপরেই বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময়ে আইআর শাটল ট্রেনটি সেখানে পৌঁছে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশের একটি বসতবাড়ির উপর গিয়ে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন পরিবারের মা, স্ত্রী ও সন্তান। তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনও বিকল হয়ে যায়। ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ট্রেনের যাত্রীদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী স্টেশন থেকে একটি রিলিফ লোকোমোটিভ পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে উদ্ধার করার পর রাজশাহী থেকে মহানন্দা মেইল ছেড়ে দেওয়া হবে।

আহত পরিবারের এক সদস্য জানান, দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে দেখেন তার বাড়ির অনেক আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগে আগুন ধরে কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয় লোকজন তার মা, স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে।

রেলক্রসিংয়ের গেটম্যান জানান, ট্রেন আসার সংকেত পেয়ে তিনি ব্যারিকেড নামাতে গেলে রাস্তায় তীব্র যানজট ছিল। ঠিক সেই সময় একটি ট্রাক রেললাইনের ২ থেকে ৩ ফুট আগে বন্ধ হয়ে যায় । তিনি ট্রাকচালককে গাড়ি আর সামনে না নিতে সতর্ক করেন। কিন্তু ট্র্যাকচালক সতর্ক উপেক্ষা করে গাড়ি এগোতে গেলেই আবার ও ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক লাল পতাকা নিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। তবে ট্রেনটির গতি বেশি থাকায় সেটি সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি বাড়িতে গিয়ে আছড়ে পড়ে।

আরও পড়ুন