ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩

‘মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, আমার ছোট ভাই হলেও ধরবেন: হাবিব’

প্রকাশ: ০১:২৫, ১৭ জুলাই ২০২৬

‘মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, আমার ছোট ভাই হলেও ধরবেন: হাবিব’

 


মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, অপরাধী যে–ই হোক, পরিচয় বা পদ-পদবি বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, আমার ছোট ভাই হলেও ধরবেন।’

বৃহস্পতিবার ১৬ জুলাই মুগদা থানা ইমাম-উলামা পরিষদ ঢাকা এর উদ্যোগে মাসিক পরামর্শ সবায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে ভোট দিয়ে জনগণ তাঁকে সেবা করার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এখন জনগণের কাছে জবাবদিহির মধ্যে রয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকার মানুষ যাতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে জিম্মি হয়ে না থাকে, সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। স্কুল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ভ্যানগাড়ি রাখা যাবে না বলেও তিনি নির্দেশনা দেন।

তিনি বলেন, শুধু মাদকসেবীদের ধরলে হবে না, মাদক ব্যবসায়ী এবং যাঁরা এই ব্যবসার আশ্রয়-প্রশ্রয় দেন, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে। কোনো কারণে ব্যবস্থা নিতে সমস্যা হলে সংশ্লিষ্টদের তালিকা র‌্যাব, ডিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।

হাবিব বলেন, তাঁর সঙ্গে অনেকের ছবি থাকতে পারে বা রাজনৈতিক কারণে অনেকের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কিন্তু কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে তাঁর দলের কোনো নেতা কিংবা তিনি নিজে সুপারিশ করলেও সেটি প্রকাশ্যে জানাতে পুলিশের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।

 প্রতিমন্ত্রী বলেন, ‘সে যেই হোক, আমার ছোট ভাই হলেও ধরবেন। কে হোক—চেহারার দিকে তাকাবেন না, পদ-পদবির দিকে তাকাবেন না।’ তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় কেউ অভিযোগ নিয়ে তাঁর কাছে এলেও কোনো লাভ হবে না।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু থানায় বসে না থেকে নিয়মিত এলাকায় টহল দিতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

হাবিব বলেন, সরকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সব সময় জনগণের পক্ষেই থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে ভালো কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন