শিরোনাম
প্রকাশ: ০১:০৫, ১৭ জুলাই ২০২৬
নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন হতে চলেছে ১৭ জুলাই। হরিয়ানার জিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের সূচনা করবেন। ভারতীয় রেলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিবেশবান্ধব ও কর্মক্ষম রেল পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
জিন্দ-সোনিপত রুটে চলাচলকারী এই হাইড্রোজেন ট্রেনটি একটি পাঁচটি কোচের অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০ কোচের এই ট্রেনে ১,২০০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ট্রেনটি চলার সময় কোনো ধোঁয়া বা কার্বন নির্গমন হয় না; একমাত্র নির্গমন হয় জলীয় বাষ্প। ফলে এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও টেকসই পরিবহনের একটি নতুন বিকল্প।
ভারতীয় রেলের দাবি, ৬,২০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেনচালিত ট্রেন। এতে প্রায় ২,৮০০ জন যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ট্রেনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করা হয়েছে। পাশাপাশি জিন্দে দেশীয় প্রযুক্তিনির্ভর হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং পরিকাঠামোও গড়ে তোলা হয়েছে। এর ফলে আত্মনির্ভর ভারত অভিযানের লক্ষ্য পূরণেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে জার্মানি, জাপান, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সারিতে ভারতও হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিভিত্তিক টেকসই রেল পরিষেবা উন্নয়নের পথে এগিয়ে গেল।
ভারতীয় রেলের মতে, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও শূন্য-কার্বন নির্গমনভিত্তিক রেল পরিবহনের লক্ষ্যে বড় পদক্ষেপ নেওয়া হলো। একই সঙ্গে এটি যাত্রী পরিষেবার মান উন্নয়ন এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।