ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

যাত্রী সংকট, সিলেট

যাত্রী সংকটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭১১ আসনের ট্রেনে খালি ১৪১ সিট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৯, ২ মার্চ ২০২৬

যাত্রী সংকটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭১১ আসনের ট্রেনে খালি ১৪১ সিট

চট্টগ্রামগামী ৭২০ পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ১০টা ৩০ মিনিটের পরিবর্তে আজ সকাল ১০টা ৫০ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। প্রায় ২০ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে গেলেও যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।

রেলওয়ে সূত্রে জানা যায়, আজকের যাত্রায় ট্রেনটিতে মোট আসন সংখ্যা ছিল ৭১১টি। এর মধ্যে ১৪১টি আসন অবিক্রিত ছিল। বিশেষ করে এসি চেয়ার কোচগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক আসন খালি দেখা গেছে। এসি চেয়ারের ‘ঙ’ কোচের ৫৫টি আসনের সবগুলোই অবিক্রিত ছিল। এছাড়া ‘ন’ কোচে ৪৫টি এবং ‘ঘ’ কোচে ১৭টি আসন খালি ছিল। এসি সিটে ১০টি এবং শোভন চেয়ারে ১৪টি আসন অবিক্রিত ছিল বলে জানা গেছে।সপ্তাহের শুরু হওয়ায় এবং যাত্রীচাপ কম থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। তবে বিলম্ব ও আসন ফাঁকা থাকার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন