ঢাকা, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

২২ চৈত্র ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৭

রেলভবনের ২ কর্মকর্তাসহ পশ্চিমাঞ্চলে ৩ কর্মকর্তার বদলি

মো: মোতাহার হোসেন সরকার

প্রকাশ: ২৩:৪৮, ৫ এপ্রিল ২০২৬

রেলভবনের ২ কর্মকর্তাসহ পশ্চিমাঞ্চলে ৩ কর্মকর্তার বদলি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় (পার্সোনেল-১ শাখা), রেলভবন, ঢাকা থেকে আজ ৫ এপ্রিল জারিকৃত এক দপ্তরাদেশে পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগের ৫ জন কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে। উপপরিচালক (পার্সোনেল-১) জান্নাতুল ফেরদৌস জিসার স্বাক্ষরিত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর করা হয়।

দপ্তরাদেশ অনুযায়ী, পাকশী বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা জনাব গৌতম কুমার কুন্ডুকে রাজশাহীতে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হয়েছে। 

লালমনিরহাটের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুনকে রাজশাহীতে উপপ্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (রেইটস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোসাঃ হাসিনা খাতুনকে একই বিভাগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলভবন, ঢাকায় কর্মরত উপপরিচালক (ইন্টারচেঞ্জ) জনাব মোঃ মিহরাবুর রশিদ খানকে উপপরিচালক (টিসি) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে “চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর” প্রকল্পের বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

অন্যদিকে, উপপরিচালক (টিটি) হিসেবে দায়িত্ব পালনরত জনাব মোঃ খায়রুল কবিরকে রেলভবন, ঢাকায় উপপরিচালক (ইন্টারচেঞ্জ) পদে বদলি করা হয়েছে।

এই রদবদলের মাধ্যমে রেলওয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন