শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৪, ৩ মার্চ ২০২৬
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে প্রতারণা রুখতে সতর্কবার্তা জারি করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট
এবং মোবাইল অ্যাপ Rail Sheba ছাড়া অন্য কোথাও টিকিট কেনা বা বিক্রি করা যাবে না।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেইজ থেকে টিকিট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যাত্রীদের অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সকল যাত্রীকে শুধুমাত্র অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে আশা করছে, এই সতর্কবার্তার মাধ্যমে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণ নিশ্চিত হবে।