শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৫:১১, ১২ মার্চ ২০২৬
বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে বিভিন্ন পদে মোট ৮ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।চলুন, একনজরে দেখে নিই ডিএমটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬
১. পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা : ১
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি; শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে অথবা কোনো এমআরটিতে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট পদ্ধতি–সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৮. পদের নাম : উপাধ্যক্ষ
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে পারবে না।
দেশে বা বিদেশের যে কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তবে মেট্রো রেলওয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন স্কেল ও গ্রেড : ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
বয়সসীমা : সর্বোচ্চ ৬২ বছর।
আবেদনের নিয়ম : নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত আবেদন ফরম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ওয়েবসাইট (www.dmtcl.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে।
খামের ওপর বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৮ উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০।
আবেদন ফি : ২০০০ টাকা
আবেদনের শেষ তারিখ : ২৩ এপ্রিল ২০২৬ নির্দেশনা ও শর্তগুলো
১. চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে এবং প্রার্থীকে কোম্পানি থেকে নির্ধারিত চিকিৎসক/চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে সুস্থতা, কর্মসক্ষমতা ও দক্ষতা সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। শিক্ষানবিশ চুক্তিকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।
৩. বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
৪. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।