ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

হেডফোন কানে রেললাইন পারাপার, ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০, ১৯ মার্চ ২০২৬

হেডফোন কানে রেললাইন পারাপার, ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

হেডফোন কানে দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আফসানা আক্তার (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার ওলিপুর তাসরিফ কটন মিলে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আফসানা সুরাবই এলাকায় সহকর্মীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে কেনাকাটা করার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। রেললাইন পার হওয়ার সময় তার কানে হেডফোন লাগানো ছিল। এ সময় চট্টগ্রামমুখী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি চলে আসলেও হেডফোন থাকার কারণে তিনি হর্ন শুনতে পাননি।ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন