ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৪ জ্বিলহজ্জ ১৪৪৭

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৫, ১৭ মার্চ ২০২৬

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৬ মার্চ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল করবে।

আরও পড়ুন