ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী

সেলিমুর রহমান

প্রকাশ: ১৬:০৮, ১৯ মার্চ ২০২৬

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত: রেলপথ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি। এরইমধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।  প্রতিমন্ত্রী বলেন,
 বগুড়ার সান্তাহারে বুধবার (১৮ মার্চ) দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের দুর্ঘটনা কাটিয়ে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত দুইটি ট্রেনের শিডিউলের বিপর্যয় হয়েছে। যাওয়া আসা পর্যবেক্ষণ করছি, ঈদযাত্রা শেষে সফলতা ব্যথতার কথা জানানো যাবে।
 

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
 
রেল যোগাযোগ বাড়ানো ব্যাপারে কাজ করছে সরকার এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে আলোচনা চলছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে।বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন