ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৭, ২৫ মার্চ ২০২৬

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া নামক এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকালের দিকে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, বুধবার সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী মাগুরছড়া নামক এলাকায় রেললাইনের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থলে এসে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করেন। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।এ সময় নিহতের পাশ থেকে একটি জুতা ও কিছু ভাংতি টাকা পাওয়া গেছৈ। নিহত যুবকের মুখের ডান পাশে থেঁতলে যাওয়ার আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন