শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৫৩, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ২ অক্টোবর ২০২৬
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।