ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

ট্রেনের আ/ঘাতে প্রাণ গেল আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর

প্রকাশ: ১৯:০৪, ৩ আগস্ট ২০২৬

ট্রেনের আ/ঘাতে প্রাণ গেল আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর

রাজধানীর বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনের আঘাতে তন্ময় চৌধুরী তূর্য (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেল কিলোমিটার ৩১১/০-১ এর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, ৭৬৫ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের আঘাতে তন্ময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তন্ময় চৌধুরী তূর্য আদমজী ক্যান্টনমেন্ট  পাবলিক স্কুল এন্ড কলেজ  এর সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। মরদেহের পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় রেলওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন