শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৪:১২, ১৪ মে ২০২৬ | আপডেট: ১৪:১৩, ১৪ মে ২০২৬
আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে বিশেষ চেকিং অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের টাস্কফোর্স। ট্রেনে টিকিটবিহীন যাত্রী ভ্রমণ প্রতিরোধ, “টিকিট যার ভ্রমণ তার” নীতি বাস্তবায়ন, টিকিট কালোবাজারি রোধ এবং অনবোর্ড সেবা কার্যক্রম তদারকির লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন নং-৭৮৫ বিজয় এক্সপ্রেসে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসিও-২ চট্টগ্রাম আতাউর রহমান। এ সময় টাস্কফোর্স সদস্যরা চলন্ত ট্রেনে যাত্রীদের টিকিট যাচাইয়ের পাশাপাশি অ্যাটেনডেন্ট সেবা, বেসরকারি অনবোর্ড সার্ভিস ও ক্যাটারিং প্রতিষ্ঠানের কার্যক্রমও পরিদর্শন করেন।
অভিযানে মোট ৩০ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে ভাড়া বাবদ ৬ হাজার ৭৬৫ টাকা এবং জরিমানা হিসেবে ১ হাজার ৫৩৫ টাকা আদায় করা হয়েছে। সব মিলিয়ে মোট আদায় হয়েছে ৮ হাজার ৩০০ টাকা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের বিশেষ চেকিং অভিযান অব্যাহত থাকবে।