ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

১১ বৈশাখ ১৪৩৩, ০৭ জ্বিলকদ ১৪৪৭

যোগাযোগ

তেল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, ১৫ দিনের মজুদ আছে: মো:আফজাল হোসেন

সেলিমুর রহমান

প্রকাশ: ১৩:৩৪, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ২৩ এপ্রিল ২০২৬

তেল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, ১৫ দিনের মজুদ আছে: মো:আফজাল হোসেন

ছবি : মো: আফজাল হোসেন, মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে

জ্বালানি তেল সংকট নিয়ে যাত্রীদের উদ্বেগের মধ্যে আশ্বস্ত করলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমানে রেলওয়ের কাছে প্রায় ১৫ দিনের জ্বালানি তেলের মজুদ রয়েছে, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

রেল নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে যেখানে ২০-২৫ দিনের তেল মজুদ থাকতো, এখন তা কিছুটা কমে ১৫ দিনে নেমে এসেছে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।”

তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাত্রীসেবা অব্যাহত রাখতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন