শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:০৪, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৪, ৩ নভেম্বর ২০২৬
উপপরিচালক (পার্সোনেল-৩) রাশেদ লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সদ্য নিয়োগপ্রাপ্তদের পূর্বাঞ্চল (চট্টগ্রাম) ও পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপকের অধীনে পদায়ন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর অফিস চলাকালীন পূর্বাঞ্চলের প্রার্থীদের সিআরবি, চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের প্রার্থীদের রাজশাহী কার্যালয়ে উপস্থিত হয়ে স্ব-স্ব মহাব্যবস্থাপক বরাবর যোগদানপত্র জমা দিতে হবে।
যোগদানের সময় সিভিল সার্জন বা রেলওয়ের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার স্বাস্থ্যগত সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিয়োগটি সাময়িক থাকবে এবং এতে কোনো প্রতিকূল তথ্য পাওয়া গেলে নিয়োগ বাতিল গণ্য হবে।
পদায়নের পূর্বে সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও কাগজপত্র যাচাই করা হবে। জাল বা ভুয়া তথ্য প্রমাণ হলে চাকরি বাতিলের পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থা।
যোগদানের পর প্রথম দুই বছর শিক্ষানবিশ হিসেবে গণ্য হবে। এ সময় সন্তোষজনক পারফরম্যান্স এবং নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণ ও পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই চাকরি স্থায়ীকরণ করা হবে।