শিরোনাম
প্রকাশ: ১৫:৪৬, ৬ জুলাই ২০২৬
ঢাকা শাখার গার্ড কাউন্সিল নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুর রহমান (আরিফ)। নির্বাচিত হওয়ার পর তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ছবিতে দেখা যায়, “কলোনী এক্সপ্রেস”-এর পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় সহকর্মীরা তার সফল নেতৃত্ব কামনা করেন এবং গার্ডদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সদস্যদের আস্থা ও সহযোগিতার মর্যাদা রক্ষা করে ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করবেন।