শিরোনাম
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৪:১৬, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:১৬, ১৩ জুলাই ২০২৬
কিশোরগঞ্জ রেলওয়ে থানা ধীন মানিকখালী থেকে গচিহাটা রেলওয়ে সেকশনের রেলওয়ে কিলোমিটার ২০৭১/৫/৬ এর মধ্যে রেল লাইনে ঘুমন্ত অবস্থায় মাসুদ রানা (৩২) নামের এক যুবক বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।
নিহত মাসুদ রানা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের নিমুকপুররা গ্রামের বাসিন্দা। তিনি রোজ রাতে মাছ ধরার জন্য রেল লাইনের পাশে জমিতে জাল ফেলতেন।
গতরাতে তিনি রেল লাইনের পাশে জাল ফেলেন এবং ছাতা নিয়ে মাছের অপেক্ষায় বসে থাকেন এমত অবস্থায় হঠাৎ রেললাইনে তিনি ঘুমিয়ে পড়লে জামালপুর থেকে কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এ সময় তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন
নিহত মাসুদ রানার বড় ভাই মোস্তফা জানাই, প্রতিদিনের মতো আমার ছোট ভাই মাছ ধরার জন্য রেল লাইনের পাশে বসে ছিল করে রেল লাইনে ঘুমিয়ে পড়ায় ট্রেনের নিচে সে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে।
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর দীপক কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সূরাহতাল তৈরি করেন। এবং নিহতের বড় ভাই মোস্তফা (৪২) লিখিত অনুরোধপত্রে ময়নাতদন্ত ছাড়া এবং স্থানীয় গণ্যমান্য একটি বর্গের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়
এ ঘটনায় নিমক পুররা এলাকায় এক শোকাবহ বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছে।