ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২৯ আষাঢ় ১৪৩৩

সুবর্ণ এক্সপ্রেস থেকে যাত্রী পড়ে পা ভাঙার ঘটনায়: অভিযুক্ত গার্ডের বক্তব্য

প্রকাশ: ২০:১৪, ১৩ জুলাই ২০২৬

সুবর্ণ এক্সপ্রেস থেকে যাত্রী পড়ে পা ভাঙার ঘটনায়: অভিযুক্ত গার্ডের বক্তব্য

গত ১২ জুলাই ২০২৬ তারিখে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০২ ডাউন সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে প্রবেশের পূর্বে তিতাস ব্রীজ  অতিক্রম করার সময় গার্ড ব্রেক হতে ৩ জন যাত্রী নেমে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানা যায়। স্লো গতিতে ট্রেন চললেও এর মধ্যে একজনের পা ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি সাময়িকভাবে ধীরগতিতে চলার সময় একজন যাত্রী গার্ড রুম  দিয়ে নামতে গিয়ে রেললাইনে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, সুবর্ণ এক্সপ্রেস একটি ননস্টপ আন্তঃনগর ট্রেন এবং আখাউড়া স্টেশনে এর নির্ধারিত যাত্রাবিরতি নেই। ফলে প্রশ্ন উঠেছে—কোন পরিস্থিতিতে ট্রেনটি ধীরগতিতে চলল এবং কীভাবে ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে নামলেন?
ঘটনার দিন ট্রেনটির গার্ড ছিলেন মো. আতিকুল রশিদ। এ বিষয়ে তার সঙ্গে রেল নিউজ যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। অন্যায়ভাবে আমার ওপর দায় চাপানো হচ্ছে।”
এদিকে স্থানীয় বাসিন্দা ও রেলফ্যানরা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
ঢাকার বিভাগীয় রেল ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান রেলনিউজকে জানান অভিযুক্ত গার্ড চট্টগ্রামের বিধায় সাথে সাথে চট্টগ্রামের ডিটিও কে ইনফর্ম করা হয়েছে। আর যেহেতু আমাদের এরিয়ায় দুর্ঘটনা ঘটেছে আমরাও একজন এটিও কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবো।

বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন