ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২৯ আষাঢ় ১৪৩৩

ট্রেনের ভিতরে পুজো

প্রকাশ: ০০:৩৭, ১৪ জুলাই ২০২৬

ট্রেনের ভিতরে পুজো

চলন্ত ট্রেনের কামরার ভিতরে চলছে পুজো! উত্তর রেলের একটি ট্রেনের ভিতরে ধর্মীয় অনুষ্ঠান পালনের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড় তুলেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আরও আনন্দ। সমাজমাধ্যম এক্স-এ শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের কামরার মেঝেয় বসে এক জন প্রধান পুরোহিত পুজার্চনা করছেন। মন্ত্রপাঠ করছেন আরও বেশ কয়েক জন পুরোহিত। পুজোয় বেশ কয়েক জন ভক্তকেও অংশ নিতে দেখা গিয়েছে, যাঁদের অধিকাংশই সাদা পোশাক পরে ছিলেন। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভিঝপুনীত’ নামের এক্স হ্যান্ডল থেকে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ধর্মীয় অনুষ্ঠানটি কোনও সাধারণ যাত্রী-কামরায় নয়, বরং ব্যক্তিগত ভাবে বুক করা একটি ‘স্যালুন কার’-এ অনুষ্ঠিত হয়েছিল। উত্তর রেল জানিয়েছে, আইআরসিটিসি-র মাধ্যমে একটি বেসরকারি পক্ষ বুক করেছিল ট্রেনের ওই কামরা। স্যালুন কার হল উচ্চপদস্থ কর্মকর্তা এবং ভিআইপিদের ব্যবহারের জন্য সংরক্ষিত একটি ব্যক্তিগত এবং বিলাসবহুল কামরা। ওই কামরায় শীতাতপ নিয়ন্ত্রিত শোয়ার ঘর, ছোট রান্নাঘর (প্যান্ট্রি), বসার এবং খাওয়ার ঘর, সংলগ্ন শৌচাগার এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকে। রেল কর্তৃপক্ষের মতে, স্যালুন কারটি ৮ জুলাই আইআরসিটিসি-র মাধ্যমে বুক করা হয়েছিল। ৩,০৮,৫৮০ টাকা দিয়ে বুকিং করা হয় কামরাটি। তাঁরা আরও জানিয়েছেন, ১০ জুলাই নয়াদিল্লি থেকে মুম্বই পর্যন্ত একমুখী যাত্রার জন্য ১২৯২৬ পশ্চিম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে স্যালুন কারটি যুক্ত করার কথা ছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন