ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

২৯ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে শত শত যাত্রী

সুমন হোসেন, বিশেষ সংবাদদাতা 

প্রকাশ: ১৬:২৬, ১৩ জুলাই ২০২৬

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দুর্ভোগে শত শত যাত্রী

কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস শুরু থেকেই বিলম্বে যাত্রা শুরু করে যাত্রীদের ভোগান্তির কারণ হয়। নির্ধারিত সময় আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও, এটি ২ ঘণ্টা ৪ মিনিট বিলম্বে দুপুর ১২টা ৩৪ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
তবে বিলম্বের পরও শেষ রক্ষা হয়নি। যাত্রাপথে জিনারদী রেলওয়ে স্টেশনে আনুমানিক ২ টা ২০ মিনিটে  ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি দীর্ঘ সময় ধরে স্টেশনে আটকে থাকে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
যাত্রীরা জানান, দীর্ঘ বিলম্বের পর ইঞ্জিন বিকল হওয়ায় তারা গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। 
অবশেষে ১.৩০ ঘন্টা পরে বিকল ইঞ্জিন সচল করে পূনরায় যাত্রা শুরু করে কিশোরগঞ্জ এক্সপ্রেস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন