শিরোনাম
স্টাফ রিপোর্টার | রেল নিউজ
প্রকাশ: ১৬:৪৩, ১৩ জুলাই ২০২৬
ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর গোধূলি ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ দুপুরে মানিকখালী আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রেল নিউজ নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছে। ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে রেল নিউজে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।