শিরোনাম
প্রকাশ: ০১:১৪, ১৪ জুলাই ২০২৬
চীনের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কে চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহন করেছেন। সোমবার চীনের জাতীয় রেলওয়ে অপারেটর প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে যাত্রী পরিবহন সংখ্যা ২৩০ কোটি ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না রেলওয়ে প্রকাশিত পরিসংখ্যান বলছে, এই ছয় মাসে প্রতিদিন গড়ে ১১ হাজার ৪৬৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ বেশি।
এই সময়ে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব, ছিংমিং উৎসব, মে দিবস এবং তুয়ানউ বা ড্রাগন বোট উৎসবের মতো বড় ছুটির দিনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় অত্যন্ত সফল ও দক্ষতার সাথে সামাল দিয়েছে দেশটির জাতীয় রেল নেটওয়ার্ক। বিশেষ করে, গত ১ মে একদিনেই রেকর্ড ২ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করেছেন, যা চীনের ইতিহাসে এক দিনে যাত্রী পরিবহনে নতুন সর্বকালীন রেকর্ড।