ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৩১ আষাঢ় ১৪৩৩

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ফের কুরুলিয়া রেলসেতু, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

প্রকাশ: ২২:১৫, ১৫ জুলাই ২০২৬

বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ফের কুরুলিয়া রেলসেতু, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ কুরুলিয়া রেলসেতুতে আবারও একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, বুধবার (১৫ জুলাই) নদীপথে চলাচলের সময় বাল্কহেডটি সেতুর একটি পিলারে সজোরে আঘাত করে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধাক্কার পর বাল্কহেডটি নদীতে বালু আনলোড করে খালি করার চেষ্টা করে। পরে সেটি আটকে গেলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, কুরুলিয়া রেলসেতুতে বালুবাহী বাল্কহেডের ধাক্কার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর নিয়ন্ত্রণ বা নজরদারির ব্যবস্থা না নেওয়ায় বারবার ঝুঁকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ এই রেলসেতু।

 

স্থানীয়দের আশঙ্কা, সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হলে দেশের অন্যতম ব্যস্ত রেলপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সেতুর কারিগরি পরীক্ষা করে ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিরূপণ, জড়িত বাল্কহেডটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীপথে বাল্কহেড চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন তারা।

 

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে বা নৌ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন