শিরোনাম
সেলিমুর রহমান
প্রকাশ: ১৫:৫৯, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৫৯, ১৫ জুলাই ২০২৬
রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর যোগাযোগ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং সমন্বিত ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশের যোগাযোগ অবকাঠামোকে আরও কার্যকর ও আধুনিক করতে নেওয়া এসব উদ্যোগ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে তিন মন্ত্রণালয়ের সমন্বিত নেতৃত্ব। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন খাতের কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা আনতে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্য, জাপান (জাইকা) এবং সৌদি আরবের সঙ্গে যোগাযোগ অবকাঠামো, বন্দর ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও শক্তিশালী করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোম্পানিভিত্তিক বাস ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে যাত্রীসেবা আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়।
রেল খাতের উন্নয়নে নতুন ব্রডগেজ কোচ সংগ্রহসহ রেলওয়ের আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এছাড়া বন্দর ও নৌপরিবহন খাতের উন্নয়ন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন এবং বাণিজ্য সহজীকরণে দেশি-বিদেশি বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
সরকারের লক্ষ্য, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তোলা।