ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৩১ আষাঢ় ১৪৩৩

একমাসে ৫০ বন্য প্রাণী বাঁচিয়ে নজির রেলের!!

প্রকাশ: ০২:১৩, ১৬ জুলাই ২০২৬

একমাসে ৫০ বন্য প্রাণী বাঁচিয়ে নজির রেলের!!

একমাসে রেললাইনে উঠে আসা ৫০ বন্য প্রাণীকে বাঁচিয়ে নজির তৈরি করল ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। 

শিলিগুড়ি-আলিপুরদুয়ার জংশন এই ১২৬ কিলোমিটার রেল ট্র্যাকে এই সব বন্য প্রাণীর প্রাণ বাঁচানো হয়েছে। তবে প্রাণে বেঁচে যাওয়া বন্যপ্রাণীর মধ্যে হাতির সংখ্যাই বেশি বলে দাবি করেছে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব বলেন, “বুনো জন্তুর প্রাণ রক্ষা করার জন্য আমরা সদা তৎপর। লাগাতার এই বিষয়ে প্রশিক্ষণ, সচেতনতা ও আইডিএস (ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম) ব্যবস্থার সুফল আমরা পাচ্ছি। বুনো জন্তুদের প্রাণ রক্ষা করার জন্য রেল চালক সহ অন্যান্য রেলকর্মীদের আমরা পুরস্কৃতও করি।’’


এই রেকর্ড অনুযায়ী প্রতিদিনই গড়ে শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেল ট্র্যাকে কোনও না কোনও বুনো জন্তু রেলের তৎপরতায় প্রাণরক্ষা পায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে রেলের এই ভূমিকার প্রশংসা করছে বিভিন্ন মহল। রেলের এই ভূমিকাতে খুশি বনদপ্তরও।

আরও পড়ুন