ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

হিলি রেলস্টেশনের নিরাপত্তায় মোতায়েন করা হলো আনসার সদস্য

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:১৮, ২৯ নভেম্বর ২০২৬

হিলি রেলস্টেশনের নিরাপত্তায় মোতায়েন করা হলো আনসার সদস্য

দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেলস্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, অপরাধ দমন এবং স্টেশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দুই মাস দায়িত্ব পালন করবেন তারা।

 

গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিকালে হাকিমপুর উপজেলা আনসার-ভিডিপির নারী ও পুরুষ সদস্যরা স্টেশনে দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা কমান্ডিং অফিসারের নির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তারা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

 

দিনাজপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রেলস্টেশনে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা কাজ করছেন। ভবিষ্যতেও অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা।

 

তিনি জানান, হিলি রেলস্টেশনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

 

এসময় হাকিমপুর উপজেলা আনসার-ভিডিপির সদস্য রিপন আহম্মেদ, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, আনারুল ইসলাম ও সিদ্দিক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন