ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বনলতা এক্সপ্রেসে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৬ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৪৯, ২৭ নভেম্বর ২০২৬

বনলতা এক্সপ্রেসে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৬ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জের এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটারে ঢাকা অভিমুখী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মো. সাইফুল ইসলাম (৬৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে ডিবি টিম বনলতা এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটারে ট্রেনটির এসি চেয়ার 'চ' বগির ২৩ নম্বর আসন থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে হেরোইনসহ সাদা তোয়ালে ও কালো ব্যাগ জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায়। তার পিতার নাম মৃত মহাসীন আলী এবং মাতার নাম মৃত পেষন বেগম।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পাকশী রেলওয়ে জেলা পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন