ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশ: ১৮:২২, ২৭ জুলাই ২০২৬

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে তেজগাঁও স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবকের পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল নীল রঙের ফুল হাতা শার্ট ও লুঙ্গি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ১ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান ওই যুবক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন