শিরোনাম
প্রকাশ: ২১:৩৬, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৭, ২৬ জুলাই ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
রোববার (২৬ জুলাই) রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চট্টগ্রাম চৌকির অফিসার ইনচার্জ *মোহাম্মদ আমান উল্লাহ আমান -এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাহিন (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার ঠিকানা চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার ১৯২, কাশেম সওদাগর লেইন, মাঝিরঘাট রোড।
অভিযানকালে তার কাছ থেকে রেলওয়ের গুরুত্বপূর্ণ চুরিকৃত মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত সরঞ্জামসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জিআরপি পুলিশ মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করছে।
রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।