ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

প্রকাশ: ১১:৩৬, ২৭ জুলাই ২০২৬

রেলওয়ে সেতুর সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু

রাজবাড়ীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিআরপি পুলিশ বলছে তিনি রেলসেতু সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেলপথের রাজবাড়ির কালুখালি রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান ।

তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ট্রেনযাত্রীদের বরাতে ওসি মিজানুর বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা এক যাত্রী কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজের গার্ডারে আঘাত পান। এতে ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ কালুখা‌লি রেলও‌য়ে স্টেশন থে‌কে মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, নিহ‌তের প‌রিচয় শনা‌ক্তে কাজ কর‌ছে পু‌লিশ। এ ‌বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থাও প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন