ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

রেললাইন অবরোধে ভৈরবে আটকা এগারসিন্দুর প্রভাতী, ৪ ঘণ্টা পর গোধূলি হয়ে ফিরছে ঢাকায়

প্রকাশ: ১৭:১৬, ২৭ জুলাই ২০২৬

রেললাইন অবরোধে ভৈরবে আটকা এগারসিন্দুর প্রভাতী, ৪ ঘণ্টা পর গোধূলি হয়ে ফিরছে ঢাকায়

পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে ভৈরব এলাকায় রেললাইন অবরোধের কারণে। সোমবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী (৭৩৭) ভৈরব রেলস্টেশনে প্রবেশ করার পরই রেললাইন অবরোধের মুখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন রেললাইন অবরোধ করে রাখলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী ভৈরব রেলস্টেশনে দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। একই সময়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসও কুলিয়ারচর স্টেশনে আটকে যায়।
রেললাইন অবরোধের কারণে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় অনেক যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে বিলম্বের শিকার হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, টানা প্রায় চার ঘণ্টা ভৈরব রেলওয়ে স্টেশনে অপেক্ষার পরও কিশোরগঞ্জ অভিমুখে যাত্রা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী (৭৩৭) ট্রেনটিকে কিশোরগঞ্জে না পাঠিয়ে ভৈরব থেকেই আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি হিসেবে ঢাকার উদ্দেশ্যে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
ফলে একই রেক দিয়ে পরিচালিত ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে এগারসিন্দুর গোধূলি হয়ে ঢাকায় ফিরে যাবে। রেললাইন অবরোধের কারণে নির্ধারিত গন্তব্য কিশোরগঞ্জে পৌঁছাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ অবরোধমুক্ত করে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য আটকে থাকা ট্রেনগুলোকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন