ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১১ শ্রাবণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৩:৫৮, ২৬ জুলাই ২০২৬

ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করা হয়।

জিআরপি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন ওই যুবক। পথে কালিকাপুর রেলওয়ে সেতুর সঙ্গে তার মাথা বা শরীরের কোনো অংশের আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনবিরোধী। রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাত্রীদের ছাদ থেকে নামিয়ে দিলেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সেখানে ভ্রমণ করেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন