ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেনের দেওয়া তথ্যমতে, ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বারোবাজার ও এর আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন।
ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার পর মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।