ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৫ ভাদ্র ১৪৩৩

সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাবলে অতিরিক্ত তার, ২০ মিনিট বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাবলে অতিরিক্ত তার, ২০ মিনিট বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল

ঢাকা মেট্রোরেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় সুরক্ষা নিশ্চিত করতে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে ঝুলে থাকা তারটি অপসারণের পর পুনরায় স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু হয়।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়।

বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। এরপর সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি সরিয়ে ফেলা হয়।

তারটি সফলভাবে অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে মেট্রোরেল নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।

আরও পড়ুন