ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১৮ ভাদ্র ১৪৩৩

যাত্রীসেবা উন্নয়নে মাঠে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীন

প্রকাশ: ১৯:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীসেবা উন্নয়নে মাঠে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীন

বাংলাদেশ রেলওয়ের ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত রেলপথ, ব্রিজ, স্থাপনা, সিগন্যালিং সিস্টেম, স্টেশনসমূহ ও রেলওয়ের জায়গা পরিদর্শন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে রেলপথের সার্বিক অবস্থা, ব্রিজ ও বিভিন্ন স্থাপনা, সিগন্যালিং ব্যবস্থা এবং স্টেশনগুলোর অবকাঠামো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি স্টেশনসমূহে যাত্রীসেবার বিভিন্ন বিষয়ও খতিয়ে দেখা হয়।

বিশেষ করে স্টেশনগুলোর যাত্রীদের ওয়েটিং রুম ও ওয়াশরুম পরিদর্শন করে এগুলোর মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্টেশন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার মান বৃদ্ধি, কোচের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে যাত্রীসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন শেষে জামালপুর টাউন স্টেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রেলওয়ের স্টেশন এলাকাকে সবুজ ও নান্দনিক করে তুলতে এ কর্মসূচি পালন করা হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সুবক্তগীন, প্রধান প্রকৌশলী (পূর্ব), সিওপিএস (পূর্ব), ডিআরএম/ঢাকা, কমান্ড্যান্ট/ঢাকা, বিভাগীয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা রেলওয়ের নিরাপত্তা, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, স্টেশন ব্যবস্থাপনা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন