বাংলাদেশ রেলওয়ে মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্ত নগর ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ প্রদান করা হয়েছে।
শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্ত নগর ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ২৩ আগস্টের মাসিক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নাজিরহাট লোকাল ট্রেন কমিউটার ট্রেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
সিদ্ধান্ত অনুযায়ী, জামালপুর এক্সপ্রেস ট্রেনকে সার্কুলার রুটে চালুর বিষয়টি যাচাই-বাছাই করে মতামত জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এর পাশাপাশি, নরসিংদী কমিউটার ট্রেনের রেক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চলাচলের বিষয়ে মতামত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।