শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০১, ৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০১, ৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীসেবা আধুনিকায়নের লক্ষ্যে ওয়াই-ফাই সুবিধা চালু করা হলেও তা ভেস্তে যেতে বসেছে। ট্রেনগুলোতে স্থাপন করা ৬০টি ওয়াই-ফাই রাউটারের মধ্যে ইতোমধ্যে ৪৫টি রাউটার চুরি হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওয়াই-ফাই সেবা চালুর মাত্র কয়েক মাসের মাথায় একের পর এক রাউটার চুরির এই ঘটনা ঘটে। বগির সিলিং ও বিশেষ বক্স ভেঙে এসব মূল্যবান ডিভাইস নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিপুল অর্থ ব্যয়ে নেওয়া এই জনকল্যাণমূলক উদ্যোগ এভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরির কারণে ভেস্তে যাওয়ায় সাধারণ যাত্রী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।