স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের টিকেট মূল্যের ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়েকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
শিরোনাম
প্রকাশ: ১৫:৩১, ২৪ মে ২০২৬
স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের টিকেট মূল্যের ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়েকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
এতে বলা হয়, স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র প্রবর্তনের পর টিকেট মূল্যের ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
রেল পরিবহন ব্যবস্থাকে অধিকতর জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী ইশতেহারে দূরপাল্লার সব পরিবহনে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬০ বছরের অধিক বয়স্কদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেয়।
সরকার গঠিত হওয়ার পরে নির্বাচনী ইশতেহারে বর্ণিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াদির আলোকে করণীয় নির্ধারণে গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর সাথে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও সিনিয়র সিটিজেনদের (৬৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তি) ২৫ শতাংশ ছাড়ে ট্রেনে ভ্রমণের সুযোগ প্রদানের নির্দেশনা দেয়।