শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।
প্রকাশ: ১৪:০৪, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৪:০৫, ২৩ মে ২০২৬
উত্তরবঙ্গের ৩ আন্তঃনগর ট্রেনের কোচ পরিবর্তনের দাবি জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল আলমগীর।
গত ১৭ মার্চ ২০২৬ পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অধিকাংশ কোচ দীর্ঘদিন ধরে ব্যবহৃত হওয়ায় যাত্রীসেবার মান ব্যাহত হচ্ছে। অনেক কোচ পুরনো ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
চিঠিতে আরও বলা হয়, পঞ্চগড় রুটে যাত্রী চাহিদা বেশি থাকায় ট্রেনগুলোতে অতিরিক্ত এসি ও নন-এসি বগি সংযোজন প্রয়োজন। তাই ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী ট্রেনগুলোর পুরনো বগি পরিবর্তন করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন বগি সংযোজন এবং অতিরিক্ত কোচ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের রেলযাত্রীরা আধুনিক কোচ ও বাড়তি বগির দাবি জানিয়ে আসছেন। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপে এ অঞ্চলের যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন যাত্রীরা।